EN ফ্রি Review

সাধারণ প্রশ্ন

Website নিয়ে প্রশ্ন

Norvik Technologies থেকে website নেওয়া নিয়ে সাধারণ প্রশ্ন: লেখা, সময়, পরিবর্তন, মালিকানা আর online store।

একটা website বানাতে কত দিন লাগে?

এক পাতার profile মোটামুটি ৩ কর্মদিবস, business site মোটামুটি ৭, আর online store মোটামুটি ১৪। আপনার তথ্য আর ছবি পাওয়ার পর থেকে সময় গোনা শুরু।

লেখা কি আমাকে দিতে হবে?

না। প্রথম আলাপ থেকে আমরাই লিখি, আপনি শুধু যা ঠিক নেই সেটা বদলে দেন।

আমার Facebook page তো আছে, website কেন লাগবে?

Page কথাবার্তার জন্য ভালো। কিন্তু কেউ আপনার সম্পর্কে জানতে চাইলে Google আর AI assistant পড়ে website। আর website আপনার নিজের, কোনো platform-এর না।

Online store বানান?

হ্যাঁ। আমাদের Commerce website-এ থাকে product catalogue, cart, cash on delivery checkout আর নিজে সামলানোর order list। শুরু ৳৩৫,০০০ থেকে। Online payment (bKash, Nagad, SSLCommerz) আলাদা quote-এ যোগ হয়।

Domain আর website কি আমার নামে থাকবে?

হ্যাঁ। Domain আপনার নামে register হয় আর content আপনার। কখনো ছেড়ে গেলে file দিয়ে দিই।

কতবার পরিবর্তন চাইতে পারব?

Launch-এর আগে দুই রাউন্ড পরিবর্তন ধরা আছে। Launch-এর পর care plan-এ update আর support থাকে। বড় পরিবর্তন হলে করার আগেই দাম জানাই।

পুরোনো website ঠিক করে দিতে পারবেন?

সাধারণত নতুন করে বানাই, কারণ ঠিক করার চেয়ে সেটা দ্রুত আর সস্তা। একবার দেখে সৎভাবে জানাব।

বাংলায় কাজ করেন?

হ্যাঁ। Website English আর বাংলা দুই ভাষায় লিখি, আর আপনি যেকোনো ভাষায় আমাদের সাথে কথা বলতে পারেন।