সাধারণ প্রশ্ন
দাম ও payment নিয়ে প্রশ্ন
Norvik Technologies কীভাবে দাম ঠিক করে, payment কোন ধাপে হয়, আর ad budget দামে ধরা আছে কি না।
দাম কীভাবে ঠিক হয়?
আমাদের website-এর দামগুলো শুরুর দাম। ছোট একটা আলাপের পর আপনার আসল প্রয়োজন অনুযায়ী লিখিত quote পাঠাই। আপনি রাজি হলে সেটাই দাম। বাড়তি কিছু লাগলে করার আগেই দাম জানাই।
একাধিক service নিতে পারব?
হ্যাঁ। বেশিরভাগ client আগে website নেন, পরে SEO, AI search বা marketing যোগ করেন। একসাথে কয়েকটা লাগলে সব মিলিয়ে একটা মাসিক plan আর একটা দাম করে দিই।
Payment কীভাবে করব?
Project-এর ক্ষেত্রে শুরুতে ৫০% আর হস্তান্তরের আগে ৫০%। মাসিক service প্রতি মাসের শুরুতে bill হয়। Payment-এর বিস্তারিত লিখিত quote-এর সাথে পাঠাই।
Marketing-এর দামে কি ad budget ধরা আছে?
না। আমাদের fee-তে ad-এর পরিকল্পনা, setup আর পরিচালনা। Ad budget আপনার নিজের account থেকে সরাসরি Facebook বা Google-কে দেন, তাই কত খরচ হলো সবসময় নিজেই দেখতে পান। Ads Management-এ মাসে প্রায় ৳৫০,০০০ পর্যন্ত ad খরচ সামলানো ধরা আছে, এর বেশি হলে আলাদা quote।
Care plan বন্ধ করলে কী হবে?
Domain আপনারই থাকবে, আর আমরা site-এর file দিয়ে দেব। Hosting আর পরিবর্তন বন্ধ হবে।